1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০ Time View

নয় বছর পর পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। তবে এক সঙ্গে যাওয়া হচ্ছে না বাংলাদেশের সব খেলোয়াড়ের। আজ (শনিবার) দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মুশফিক বাহিনী।

আজ (শনিবার) সকাল ১০টায় প্রধান নির্বাচক ও এই সিরিজে ম্যানেজারের দায়িত্ব থাকা মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস ঢাকা ছাড়েন। আর সন্ধ্যা ৭টায় অধিনায়ক মুশফিকুর রহিমসহ বাকিরা দেশ ছাড়বেন। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়া তামিম ইকবাল দেশে ফিরে রওয়ানা দেবেন একদিন পর।

দক্ষিণ আফ্রিকায় পৌঁছে চারদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিরুদ্ধে বেনোনিতে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে, দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে। টেস্টের পর তিনটি ওয়ানডে, দুটি টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মু্স্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাষীশ রায় ও মুমিনুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ