1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

ফিঞ্চের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে হ্যান্ডসকম্ব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৭ Time View

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই অসি শিবিরে হানা দিয়েছে ইনজুরি। পায়ের ইনজুরিতে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন অ্যারোন ফিঞ্চ। তার পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব।

এদিকে ফিঞ্চের পায়ে স্ক্যান করা হয়েছে। যদিও স্ক্যান রিপোর্টে তেমন গুরুতর কিছু ধরা পড়েনি। এই বিষয়ে দলের ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কৌনটুরিস বলেন, ‘দলের সঙ্গে অনুশীলন করার সময় (ফিঞ্চ) পুরনো পায়ের ইনজুরির স্থলে ফের আঘাত পান। তবে তার ইনজুরিটা বড় নয়। তাই হ্যান্ডসকম্বকে ভারতে উড়িয়ে আনলেও অজিদের সঙ্গেই থাকবেন তিনি।’

উল্লেখ্য, আগামী রোববার চেন্নাইয়ে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ