1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

১০০ কোটির সম্পত্তি ছেড়ে সন্ন্যাস জীবনের পথে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৯ Time View

সুমিত রাঠৌর ও অনামিকা। দু’জনের বয়স যথাক্রমে ৩৫ ও ৩৪। বছর চারেক হলো বিয়ে হয়েছে তাদের, ঘরে রয়েছে ৩ বছরের ফুটফুটে শিশু এক, ১০০ কোটি টাকার সম্পত্তি। তবে সব ছেড়ে দিয়ে এখন সন্ন্যাস জীবন বেছে নিচ্ছেন ভারতের মধ্যপ্রদেশের এই জৈন দম্পতি। গোটা সম্প্রদায়ই এতে বিস্মিত।

আসছে ২৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো দীক্ষা নেয়া শুরু করবেন তারা। সন্ন্যাসী হওয়ার এটাই প্রথম ধাপ।

দু’জনের পরিবারই তাদের বোঝানোর চেষ্টা করেছেন, তবে কোনও লাভ হয়নি তাতে। শেষ পর্যন্ত ৩ বছরের নাতনির সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছেন অনামিকার বাবা অশোক চান্ডালিয়া; যিনি এক সময়ে বিজেপির জেলা সভাপতি ছিলেন।

এরআগে চলতি বছরের জুনে ১৭ বছরের এক কিশোর সন্ন্যাসী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৯.৯ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণও হয়েছিল ওই কিশোর।

অনামিকা নিজেও অষ্টম শ্রেণির বোর্ড পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট। পরে রাজস্থানের মোদি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে হিন্দুস্তান জিঙ্কে কাজ শুরু করেন। অন্য দিকে সুমিত লন্ডন থেকে এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছেন। সেখানে দু’বছর থাকার পর পারিবারিক ব্যবসা সামলাতে দেশে ফিরে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ