1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

২১ সেপ্টেম্বর জাতিসংঘের ঢাকা অফিস ঘেরাও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৯ Time View

মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ না নেয়ায় ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ঢাকার অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সংগঠনের নায়েবে আমির সৈয়দ রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার গুলশানের মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র।

এদিন সকাল সাড়ে ১০টায় সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে গুলশানের উদ্দেশে রওনা হন।

adnan-04

কিন্তু শান্তিনগর মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর সংগঠনটির পাঁচজনের একটি প্রতিনিধিদল মিয়ানমারের দূতাবাসে স্মারকলিপি দিতে গুলশানের উদ্দেশে রওনা হন।

সৈয়দ রেজাউল করিম জাগো নিউজকে জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ বাধা দেয়ায় আমরা আমাদের একটি প্রতিনিধি দলকে মিয়ানমারের দূতাবাসে পাঠিয়েছি। তারা সেখানে আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করবেন। স্মারকলিপিতে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর চলমান নিপিড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ