1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

কুতুপালং পৌঁছেছেন বিদেশি রাষ্ট্রদূতরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৫ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত সব দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

বুধবার বেলা ১২টার দিকে তারা কুতুপালং পৌঁছান। এর আগে সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনে চড়ে সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এরপর তাদের জন্য আনা বিশেষ বাসে করে বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে কুতুপালংয়ের উদ্দেশে রওনা হন এ পরিদর্শনে নেতৃত্ব দেয়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও আছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

jagonews24

প্রতিনিধিরা বেলা ১২টায় কুতুপালং পৌঁছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন এবং সরেজমিন ঘুরছেন পুরো ক্যাম্প এলাকা।

দেশে অবস্থান করা ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা এ সফরে সঙ্গে এসেছেন। বিকেলে একই প্লেনে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ