1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

গরুর মাংসের প্যাকেটে ২৫ লাখ বৈদেশিক মুদ্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৫ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ২৫ লাখেরও বেশি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। দুবাইগামী যাত্রী নাম মো. ওসমানের কাছ থেকে মঙ্গলবার ভোরে এসব মুদ্রা জব্দ করা হয়। বাংলাদেশ বিমানের বিজি-০৪৭ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে আজ রওনা হওয়ার কথা ছিল ওসমানের।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। সোমবার রাতে ইমিগ্রেশন শেষে চেক-ইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। ওসমান তার কাছে মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার কাপড়ের ব্যাগে থাকা সবজি ও গরুর মাংসের মধ্যে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া যায়।

জব্দকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার ১৫০ সৌদি রিয়াল, ১ হাজার ৫৮০ দিরহাম ও ১ হাজার ওমানের রিয়াল যা ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা সমমূল্যের।

ড. মইনুল খান আরো জানান, আটক যাত্রী স্বীকার করেন যে তিনি চোরাচালানি পণ্য কিনতে এই মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। কোনো ধরনের ঘোষণা ছাড়া এগুলো বহন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন বিরোধী। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ