1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৭২ Time View

আগে থেকেই মোটামুটি জানা হয়ে গিয়েছিল, কারা কারা থাকছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে। যদিও চিঠি দিয়ে আগামী ছয় মাস টেস্ট খেলা থেকে অব্যাহতি চেয়েছেন সাকিব আল হাসান। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে তাকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে না থাকলেও সাকিব খেলছেন না বলে মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানো হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে।

পেস কন্ডিশনের কথা মাথায় রেখে ৫ পেসার নিয়েই ঘোষণা করা হলো ১৫ সদস্যের বাংলাদেশ টেস্ট দল। আগে থেকে শোনা যাচ্ছিল, কামরুল ইসলাম রাব্বি ঢুকতে পারেন টেস্ট দলে। তবে তিনি নন, ফেরানো হয়েছে শুভাশিস রায়কে। বাদ দেয়া হয়েছে নাসির হোসেনকে। মুশফিকের সঙ্গে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেয়া হয়েছে দলে। তিনি লিটন দাস। যথারীতি মুশফিকুর রহীমই অধিনায়ক।

সাকিব না থাকায় একজন অতিরিক্ত স্পিনার নেয়া হয়েছে দলে। অথ্যাৎ, তাইজুল ইসলামের এই দলে থাকার সম্ভাবনা ছিল খুব কম। কিন্তু তাকে রাখা হলো শেষ পর্যন্ত ১৫ জনের দলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ টেস্ট দল
মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশিস রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ