1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশের সাফল্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৯৮ Time View

মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৪তম বিশ্ব দূরপাল্লা সাঁতারে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের সাঁতারুরা। পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশের ফয়সাল আহমেদ প্রথম, পলাশ চৌধুরী দ্বিতীয় এবং জুয়েল আহম্মেদ তৃতীয় হয়েছেন।

এ দূরত্বের মহিলা ইভেন্টে বাংলাদেশের নাজমা খাতুন হয়েছেন দ্বিতীয়, সোনিয়া আক্তার টুম্পার অবস্থান চতুর্থ। পুরুষদের ৮১ কিলোমিটারে বাংলাদেশের আশিকুর রহমান হয়েছেন চতুর্থ।

মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন আযোজিত ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় পুরুষদের ৮১ কিলোমিটারে মো. মনিরুল ইসলাম, মো. আশিকুর রহমান, মো. আসিফ রানা, ১৯ কিলোমিটারে ফয়সাল আহমেদ, পলাশ চৌধুরী, জুয়েল আহমেদ এবং মহিলাদের ১৯ কিলোমিটারে নাজমা খাতুন, সোনিয়া আক্তার এবং নাঈমা আক্তার অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ