1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ টেলিভিশন নাটকেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এটিএম শামসুজ্জামান বাংলা সিনেমা থেকে কোরিয়ান রোমান্স, এই সপ্তাহে ওটিটিতে যা দেখবেন মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা

ঝাড়খন্ডের হাসপাতালে ৫২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৮৬ Time View

ভারতের গোরাখপুরে অক্সিজেনের সংকটে শিশুমৃত্যুর ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার ঝাড়খন্ডেও বহু শিশুর মৃত্যু হয়েছে।

জামশেদপুরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে গত এক মাসে ৫২ শিশুর মৃত্যু হয়েছে। কি কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট করে জানাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি অপুষ্টিজনিত কারণে শিশুদের মৃত্যু হয়েছে।

একসঙ্গে এত শিশুর মৃত্যুতে রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও বহু শিশু ওই হাসপাতালে ভর্তি রয়েছে। দুশ্চিন্তায় ভুগছেন তাদের পরিবারের লোকজন। ১৯৬১ সালের ১৪ নভেম্বর জামশেদপুরে হাসপাতালটি স্থাপিত হয়।

বর্তমানে হাসাপাতালটিতে ৫৪০টি শয্যা রয়েছে। রোগীদের চিকিৎসার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে রাচির একটি হাসপাতালে ১১৭ দিনে ১৬৪ শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ