1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-ব‌রিশাল মহাসড়কে ঝরল ২ মোটরসাইকেলচালকের প্রাণ টেলিভিশন নাটকেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এটিএম শামসুজ্জামান বাংলা সিনেমা থেকে কোরিয়ান রোমান্স, এই সপ্তাহে ওটিটিতে যা দেখবেন মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা

উত্তর কোরিয়ার ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৮৫ Time View

জাপান সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর।

শনিবার দেশটির ক্যাংওয়ান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়। এর দূরত্ব ছিলো ২৫০ কিলোমিটার।

দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উত্তর কোরিয়ার দাবি, মার্কিন মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পাঠানোর সক্ষমতা তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর আমেরিকা বা গুয়াম অঞ্চলের জন্য মোটেই হুমকি নয়।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র কমডোর ডেভিড বেনহাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায় ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয়।

এরআগে উত্তর কোরীয় নেতা কিম জং উন হুমকি দিয়েছিলেন, আগস্টের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সেনাঘাঁটি গুয়ামে চারটি ক্ষেপণাস্ত্র হামলা করবে তার দেশ। এ নিয়ে কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত এপ্রিলের শেষে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সে সময় দেশটি যুক্তরাষ্ট্রের যেকোনো অবস্থানে হামলায় সক্ষম বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সর্বশেষ খবর অনুযায়ী আগের চেয়েও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ