1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও দেশে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েনি: অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজের জ্বালানি খালাস: পাইপলাইনে আরো ২টি ভারতীয় আদালতে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি অনলাইন রিটার্ন জমা দিতে না পারলে সময় বাড়াবেন যেভাবে স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছেছে ইসরাইলের ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধসে আহত ৪৭ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দুটি তদন্ত কমিটি গঠন ঈদের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা ফেনী ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : পিছু ছাড়ছে না যানজট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১২৩ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোরলেন হলেও দাউদকান্দি এলাকায় যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না। একে তো গোমতী ও মেঘনা সেতুর ২ লেনের কাজ তার উপর ৪ লেন সড়কের ঢাকামুখী পণ্যবাহী যানবাহন দাউদকান্দির টোল প্লাজার সামনে ওজন নিয়ন্ত্রণ স্কেলে আটকে রেখে সময়ক্ষেপণ করে গাড়ি ছাড় দেয়ার নামে চলছে অতিরিক্ত বখরা আদায়। এতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।

বুধবার দিনভর দাউদকান্দি ও গজারিয়া এলাকায় যানজট থাকার পর বৃহস্পতিবারও একই অবস্থা রয়েছে। দুপুর ১২টার দিকে টোল প্লাজা থেকে মহাসড়কের ইলিয়েটগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে ঢাকাগামী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গত বুধবার গভীর রাতে যানজট কমে আসলেও বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই দীর্ঘ হচ্ছে। আটকা পড়েছে অনেক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

যানবাহন চালকদের অভিযোগ ওজন নিয়ন্ত্রণের নামে দাউদকান্দি টোলপ্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে চাঁদাবাজি নিয়ে দর কষাকষির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আসন্ন ঈদ-উল-আজহার ছুটির সময় যানজট বৃদ্ধি পেয়ে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।তাই যানবাহনের চালকরা ঈদের ছুটিতে ওজন নিয়ন্ত্রণ স্কেলের কার্যক্রম বন্ধের দাবি করেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জাগো নিউজকে জানান, পণ্যবাহী যানবাহনগুলো ওজন স্কেলে দেরি করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছ। মহাসড়কের ঢাকামুখী অংশে এখন শহীদনগর পর্যন্ত যানজট আছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ