1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পিসিবির ইউটার্ন : সিপিএল-কাউন্টি খেলতে পারবে ক্রিকেটাররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৮১ Time View

কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া ১৩ ক্রিকেটারের অনাপত্তিপত্র (এনওসি) হঠাৎ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বোর্ডটি। আবারও ক্রিকেটারদের সিপিএল ও কাউন্টিতে খেলার অনুমতি দিয়েছে পিসিবি।

এ নিয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আমরা যখন ঘরোয়া টুর্নামেন্টের সূচি ঠিক করি তখনও বিশ্ব একাদশের বিপক্ষে খেলা নিশ্চিত ছিল না। আগামী মাসের মাঝামাঝি সময়ে ঘরোয়া লিগ শুরুর কথা ছিল। কিন্তু ওই সময় দেশের নির্বাচন। এরপর দল আবার আরব আমিরাতে যাবে। ফলে আমরা ঘরোয়া লিগ নভেম্বরে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এর ফলে আমাদের খেলোয়াড়রা যারা সিপিএল ও কাউন্টি খেলছে, তারা ওই টুর্নামেন্ট শেষ করে আসবে পারবে।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী মাসে বিশ্ব একাদশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য এর মধ্যে অনুমোদন দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কার একটি টি-টুয়েন্টি খেলার কথা থাকলেও তা আরব আমিরাতে হবে বলে জানা গেছে। আর নভেম্বরে লাহোরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথাও রয়েছে আলোচনায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ