1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

শেষ সময়ের গোলে চেলসির জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ১২১ Time View

দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। মার্কোস আলনসোর জোড়া গোল টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারিয়েছে আন্তোনিও কোন্তের শিষ্যরা।

ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সহজ সুযোগ পায় চেলসি তারকা মোরাতা। গোল করার মতো জায়গায় থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি স্প্যানিশ এই স্ট্রাইকার। ম্যাচের ২৪ মিনিটে বাঁ পায়ের ফ্রি-কিকে চেলসিকে লিড এনে দেন আলনসো। ম্যাচের ৪২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় টটেনহ্যাম। তবে হ্যারি কেইনের শট পোস্টে লাগলে হতাশ হয় সমর্থকরা।

বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে টটেনহ্যাম। ম্যাচের ৮২ মিনিটে আত্মঘাতী গোলে ফিরে সমতায় ফেরে তারা। এরিকসেনের ফ্রি-কিক হেডে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বাতশুয়াই। ম্যাচের ৮৮ মিনিটে পেদ্রোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে চেলসিকে আবার এগিয়ে নেন আলনসো। আর এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লজরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ