1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

পোশাক শ্রমিকদের ছুটি শুরু ২৮ আগস্ট, বোনাস আগেই

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬৭ Time View

আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি শুরু হবে এবং এর আগে উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসন্ন ঈদুল আজহার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। রোববার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ সেপ্টেম্বর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে।

সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে পোশাক শ্রমিকদের ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি দেয়া হবে। এর আগে বোনাস দেয়া হবে। বেতন ও অন্যান্য পাওনাদি শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিশোধ করে দেবেন।’

তিনি বলেন, ‘ঈদুল আজহার প্রাক্কালে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে যানবাহন, বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা করব।

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী কোনো ট্রাক থামানো হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি, ছিনতাইকারী, অজ্ঞান ও মলমপার্টির সদস্যদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে।

মহাসড়কে ১৯৩টি পশুর হাট বসে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘হাইওয়েতে যাতে পশুর হাট না বসে সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

মন্ত্রী বলেন, ‘শিল্পাঞ্চলে ঈদের সময় ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত থাকবে। লঞ্চঘাট, ফেরিঘাটসহ সব গুরুত্বপূর্ণ স্থানে ফায়ার রেসকিউ টিম অবস্থান করবে।’

কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে জেলা ও উপজেলা পর্যায়ে মেশিন সরবরাহ করা হবে। বাংলাদেশ ব্যাংক জাল নোট শনাক্তের মেশিনের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগরীতে ২৩টি পশুর হাট বসবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতি হাটে পুলিশ ক্যাম্প থাকবে, নির্দিষ্ট স্থানে সিসি ক্যামেরা থাকবে। হাসিলের তালিকা গরুর হাটে টাঙিয়ে রাখতে হবে। জনগণকে যাতে কোনোক্রমেই বেশি হাসিল দিতে না হয়। ঈদের জামাতে যাতে কোনো ধরনের নাশকতা না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। ঢাকার মার্কেটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না ঘটে সেদিকে নজর দেয়ার জন্য হাইওয়ে, লঞ্চঘাটসহ সব জায়গায় আমরা ব্যবস্থা নেব। চামড়া কেনা-বেচা নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তাবাহিনী নজর রাখবে। সীমান্ত অঞ্চলে চামড়ার ‘মুভমেন্ট’ আমরা ‘রেস্ট্রিকটেড’ করে দেব।’

তিনি আরও বলেন, ‘কোস্টগার্ড সারা রাত নৌপথে টহল দেবে ভাঙাচোরা লঞ্চ যাতে বের হতে না পারে। যাতে ওভারলোড না করতে পারে। নৌপুলিশ প্রত্যেকটি লঞ্চ টার্মিনালে অবস্থান করবে।’

ঈদের তিন দিন আগে থেকে আমরা কোনো বালুবাহী নৌযান চলতে দেব না। ঈদে তিন দিন আগে থেকে সড়কে পশুবাহী ট্রাক, ওষুধ পরিবহন, খাদ্যশস্য, গার্মেন্টসের রপতানি পণ্য ছাড়া ভারী যানবাহনও চলাচল করতে দেয়া হবে না।
সভায় জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীনসহ কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থা, বিজিএমইএসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ