1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেল সৌদি প্রবাসীর জাপানের কাছে হেরে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আইএসের শেষ বড় শহর পুনরুদ্ধারে অভিযান শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৮৪ Time View

ইরাক ও সিরিয়ার আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা শেষ বড় শহর তাল আফার উদ্ধারে স্থল অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী।

রোববার এ স্থল অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী। তবে অভিযান শুরুর আগে গত কয়েকদিন ধরে শহরটিতে আইএসের বিভিন্ন স্থাপনায় যুদ্ধ বিমান দিয়ে বোমা ফেলে আসছিল ইরাকি সেনারা। খবর- বিবিসি ও আল জাজিরার।

এদিকে, টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী রাতভর অভিযানের কথা উল্লেখ করে বলেন, আইএসের সামনে দু’টি পথ খোলা। হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো মরতে হবে।

এ সময় তিনি অভিযানে অংশ নেওয়া ইরাকি সেনাদের উদ্দেশ্যে বলেন, পুরো পৃথিবী তোমাদের সঙ্গে আছে।

মসুলের ৫৫ কিলোমিটার পূর্বদিকের বড় শহর তাল আফারে এখন দৃষ্টি নিবদ্ধ ইরাকি সেনাবাহিনীর। গত মাসে দীর্ঘ লড়াইয়ের পর মসুল পুনরুদ্ধার শেষে তাল আফারের দিকে দৃষ্টি দেয় তারা।

তাল আফার মূলত শিয়া অধ্যুষিত একটি এলাকা, ২০১৪ সালে যার দখল নেয় আইএস। শহরটি মসুল ও সিরিয়া সীমান্তের একটি প্রধান সড়কের পাশে। এ সড়কটি একসময় আইএসের প্রধান সরবরাহ রুট হিসেবে ব্যবহৃত হত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ