1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

প্রধানমন্ত্রী দিনাজপুর ও কুড়িগ্রাম যাচ্ছেন আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৭৭ Time View

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আজ রোববার (২০ আগস্ট) দিনাজপুর ও কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী রোববার বিকেলে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত দেশের ৩০ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮ লাখ ৪৬ হাজার ৬২০ মানুষ। মৃত্যু হয়েছে ৯৮ জনের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বন্যায় ১৮ লাখ ৮৫ হাজার ৫৮৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে কুড়িগ্রামে ১৮ জন, লালমনিরহাটে ৬ জন, সুনামগঞ্জে ২ জন, নেত্রকোনায় ২ জন, নীলফামারীতে ৮ জন, গাইবান্ধায় ৪ জন, সিরাজগঞ্জে ৪ জন, দিনাজপুরে ৩০ জন, জামালপুরে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, নওগাঁয় ৪ জন, যশোর ৩, শেরপুর ৩, মৌলভীবাজার ২, কুমিল্লা ২, সব মিলিয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ