1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

পান্থপথে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৭২ Time View

রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় কলাবাগান থানার উপ-পরিদর্শক ইমরুল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামি অজ্ঞাত রাখা হয়েছে। তবে আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কলাবাগান থানার ডিউটি অফিসার আব্দুস সালাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতার উদ্দেশ্যে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি অবস্থান করছে- এমন তথ্য পেয়ে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালায় পুলিশ। নাম দেয়া হয়- ‘অপারেশন আগস্ট বাইট’। অভিযানকালে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ‘নব্য জেএমবির সদস্য’ সাইফুল ইসলাম। এ সময় বোমার স্প্লিন্টারে এক পথচারীও আহত হন।

সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তিনি খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি মাদরাসায় পড়াশোনা করেন। তার বাবার নাম আবুল খায়ের।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল দাবি করেছিল, জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরমুখী মিছিলে আত্মঘাতী বোমা হামলা চালাতে ঢাকায় এসেছিলেন সাইফুল। এদিকে বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সাইফুলের কয়েকজন সহযোগী ঘটনাস্থলের আশপাশে ছিলেন। তাদেরকে ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ