1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সিরিজ বোমা হামলার এক যুগ আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৭৫ Time View

আজ ১৭ আগস্ট। দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ১২ বছর আজ। ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এতে দু’জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়।

১২ বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সিগঞ্জ ছাড়া দেশব্যপী ৬৩টি জেলায় সংঘটিত এই সিরিজ বোমা হামলায় মোট ১৬১টি মামলা দায়ের করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিরিজ বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মোট ১৬১টি মামলায় পুলিশের চার্জশিটে মোট ৬৬০ জঙ্গির নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৪৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জামিনে আছেন ৩৫ জন। বাকিদের এই ১২ বছরেও গ্রেফতার করা সম্ভব হয়নি।

আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতি দিনটি পালন করবে। দেশে যখন জঙ্গি বিরোধী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূলে কঠোর অভিযান চলছে, সে সময়ে সিরিজ বোমা হামলার এক যুগ পূর্তি পালন জঙ্গিবাদ নির্মূলে জনগণের সম্পৃক্ততা অনেক বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল জঙ্গিবাদ প্রতিরোধে এবং তরুণ প্রজন্মকে এ ব্যাপারে সচেতন করতে এ দিবস পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ