1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বন্যায় খাদ্য সঙ্কট দেখা দেবে না : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ১১৯ Time View

চলমান বন্যায় দেশে খাদ্য সঙ্কট দেখা দেবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, খাদ্য সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।

বুধবার রাজধানীর হোটেল পূর্বাণীতে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে চালের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও চালের দাম বেশি। বর্তমান যে খাদ্যের সমস্যা হয়েছে এ জন্য বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে। তবে এতে সরকারের তেমন কোনো সমস্যা হবে না।

উন্নত জাতের গাভী পালন ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে প্রাণ ডেইরির চুক্তিবদ্ধ খামারিদের সহজ শর্তে জামানতবিহীন ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, সোনালী ব্যাংক ঋণ খেলাপি, অনিয়ম ও দুর্নীতির কারণে আমাদের কিছু কষ্ট দিলেও অনেক ক্ষেত্রে আমাদের আনন্দও দেয়। দুগ্ধ উৎপাদনে সোনালী ব্যাংক কৃষকদের ঋণ দেয়ার মতো যে কাজ করছে এতে আমরা খুশি। এ ধরনের কাজই সোনালী ব্যাংক করে থাকে।

এ সময় তিনি প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত আমজাদ খান চৌধুরীর সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্তের বর্ণনা করেন আবুল মাল আব্দুল মুহিত।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, সোনালী ব্যাংকের পরিচালনাপর্ষদের চেয়ারম্যান আশরাফুল মকবুল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ