1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘জঙ্গি’ সাইফুলের ময়নাতদন্ত আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

রাজধানী পান্থপথে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে আজ। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক সূত্রে জানা গেছে, কলাবাগান থানা থেকে সাইফুলের মরদেহের সুরতহাল প্রতিবেদন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেনি। থানা থেকে প্রতিবেদন পাওয়ার পর তার ময়নাতদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সূত্রটি। বুধবার দুপুরের দিকে তার ময়নাতদন্ত হতে পারে।

মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে মাত্র ৩০০ মিটার দূরে জঙ্গি আস্তানা সন্দেহে পান্থপথের ওলিও ইন্টারন্যাশনাল হোটেলে অভিযানে নিহত হন সাইফুল।

পুলিশ জানিয়েছে, সাইফুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়ায়।

মঙ্গলবার ঘটনার পর সাইফুল ইসলামের বাবা আবুল খায়ের মোল্লার বরাত দিয়ে খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলাম চাকরির খোঁজে এক সপ্তাহ আগে বাড়ি থেকে ঢাকায় আসেন।

জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত ৩টা থেকে ওলিও ইন্টারন্যাশনাল হোটেলটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন আগস্ট বাইট’। যা শেষ হয় সকাল সাড়ে ১০টার দিকে।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় সাইফুলকে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে ওই ‘জঙ্গি’ একটি বোমা বিস্ফোরণের পর তাকে গুলি করে সোয়াটের সদস্যরা। এরপর মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ