1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এসি রাহুলের ওপর হামলাকারীদের ছাড় নয় : আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ১০৪ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার রাহুলকে গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর। কোনো ছাড় নয়, তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেতক) হাসপাতালে ডিবির এসি রাহুলকে দেখে বেড়িয়ে যাওয়ার পথে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এরআগে বেলা ১১টার দিকে রাহুলকে দেখতে ঢামেক হাসপাতালে আসেন আইজিপি শহীদুল হক। এ সময় তিনি রাহুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আইজিপি বলেন, ‘রাহুলএখন ভালো আছেন। তার অবস্থা উন্নতির দিকে। তার ওপর হামলাকারী যারাই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে পুলিশের কী ভূমিকা পালন করছে জানতে চাইলে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ কাজ করে যাচ্ছে।’

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

১২ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর শ্যামপুর-জুরাইন পোস্তগোলা ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের সিনিয়র এসি রাহুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। অন্য দু’জন হলেন- পুলিশের সোর্স মৃদুল ওরফে বিল্লাল (২২) ও পথচারী সেলিম (৩০)। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ