1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক সুইডেনে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র বিতর্ক | আন্তর্জাতিক মৎস্য প্রতিমন্ত্রী / মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের সাহায্য চায় সৌদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৯৭ Time View

ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের সাহায্য চায় সৌদি আরব। দেশটির সরকার রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্কোন্নয়নে ইরাকের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছে। খবর আল জাজিরার।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী কাসিম আল আরাজির বরাত দিয়ে দেশটির স্যাটেলাইট চ্যানেল আলগাদেরে জানানো হয়েছে, ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সাহায্য চেয়েছেন সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান।

রোববার আল আরাজি বলেন, সৌদি আরবে আমাদের সফরের সময় তারা আমাদের কাছে এমন আহ্বান জানিয়েছেন। আমরা ইরানের সঙ্গে কথা বলেছি। এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে ইরান।

তিনি আরও বলেন, ইরাক যে বিজয় অর্জন করেছে তারপর থেকেই আমাদের অবস্থান এবং ক্ষমতায়নকে গুরুত্ব দিতে শুরু করেছে সৌদি আরব। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কোন্নয়নকে ইতিবাচক প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন আল আরাজি।

ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শনিবার রাজধানী তেহরানে পৌঁছান আল আরাজি। এর আগে গত জুলাই মাসে সৌদি আরব সফর করেন তিনি।

আল আরাজির বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইরানের সঙ্গে অস্থিরতা কমাতে চান বাদশাহ মোহাম্মদ বিন সালমান।

এদিকে, ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর নিজের ওয়েবসাইটে এক ঘোষণায় জানিয়েছিলেন তিনি রোববার সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। এর আগে গত জুলাই মাসে সৌদি আরবে আকস্মিক সফর করেন আল সদর। সেসময় তিনি সৌদির বাদশাহ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ