1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

পাকিস্তানের পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৪৭ Time View

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, বুধবার হাতফ-৪ বা শাহীন-১এ নামের মধ্যম পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণান্ত্রটি মূলত শাহীন-১ এর উন্নত সংস্করণ। আগের চেয়ে আরো দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্রের নাম বলা হচ্ছে শাহীন-১এ।

শাহীন-১ এক হাজার কিলোগ্রাম ভর বহনে সক্ষম এবং এর পাল্লা ৭শ’ ৫০ কিলোমিটার। তবে শাহীন-১এ ক্ষেণাস্ত্রের সঠিক পাল্লা জানানো হয়নি।

শাহীন-১এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণে লক্ষ্যবস্তু ছিল ভারত মহাসাগরে।

আইএসপিআর আরো জানিয়েছে, উৎক্ষেপণ সফল হওয়ায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তান পরমাণু অস্ত্রবাহী মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো তার প্রতিবেশী ও চির প্রতিদ্বন্দ্বী ভারতের একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাত্র কয়েক দিন পরেই।

অগ্নি-৫  নামের ভারতের ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫ হাজার কিলোমিটার। আমেরিকা ছাড়া চীনের বেইজিংসহ অন্য যেকোনো মহাদেশে হামলা চালাতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।

ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আন্তর্জাতিক মহল অনেক সমালোচনা করেছে। অনেকে বলেছে, এতে করে এশিয়াতে অস্ত্র প্রতিযোগিতা উৎসাহিত হবে। এর মধ্যে পাকিস্তান পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর দেশ দু’টি তিনটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ