আইআইইউসিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স আজ থেকে
| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ
২৪টি দেশের ৪৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কলা ও মানবিক অনুষদ আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের উদ্যোগ নিয়েছে। আজ বৃহস্পতিবার কুমিরায় আইআইইউসির ক্যাম্পাসে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী এ কনফারেন্স কলা ও মানবিক অনুষদের ২য় এবং আইআইইউসির আয়োজনে ২১তম ইন্টারন্যাশনাল কনফারেন্স।
উল্লেখ্য ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের ১৬টি সরকারি, ২৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন, উগান্ডা প্রভৃতি দেশসহ ২৪টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে ২৫১টা প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়া কীনোট স্পিকারের ১১টি মূল প্রবন্ধ এবং ১৩টি আমন্ত্রিত স্পিকারের প্রবন্ধ উপস্থাপিত হবে।
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের প্রফেসর ড. সৈয়দ ফরিদ আলাটাস, মালয়েশিয়ার টেলর্স ইউনিভার্সিটির প্রফেসর ড. মোজেস স্যামুয়েল, যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ড. এমিলি জে সামার্স, সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির প্রফেসর ড. আনওয়ার সাদ আলজাদানি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত উল আলম।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সভাপতিত্ব করবেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি থাকবেন পাকিস্তানের সোয়াত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হুসনুল আমিন, আইআইইউসির বোর্ড আব ট্রাাস্টিজের সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত উল আলম, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস প্রমুখ।
বক্তব্য রাখবেন আইআইইউসির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ এবং আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। প্রেস বিজ্ঞপ্তি।