1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব পুলিশ প্রশাসনে বড় রদবদল, সাত জেলায় নতুন এসপি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী শকুন সংরক্ষণে সুন্দরবনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

শকুন সংরক্ষণে সুন্দরবনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

এশিয়ার শকুনদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জোট ‘সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিংশন’ (সেভ)-এর দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন সুন্দরবনে শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে পূর্ব সুন্দরবনে শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে। এতে ১০টিরও বেশি দেশের ৪৫ জনের অধিক সংরক্ষণবিদ, বিজ্ঞানী, পশুচিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন।

সুন্দরবনের অভ্যন্তরে বিলাসবহুল ট্যুরিস্ট ভেসেল ‘মালাঙ্গী’-তে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনের (২৫-২৬ নভেম্বর) আয়োজন করেছে বাংলাদেশ বন বিভাগ। এতে সহযোগী হিসেবে রয়েছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়া সম্মেলনটি আয়োজনে সহায়তা করেছে দ্য পেরেগ্রিন ফান্ড এবং দ্য রাফোর্ড ফাউন্ডেশন।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভ’র চেয়ার জেমিমা প্যারি-জোনস এবং স্বাগত বক্তব্য দেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।

সম্মেলনের প্রধান অতিথি প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শকুন সংরক্ষণে বাংলাদেশ আঞ্চলিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে দুটি ‘শকুন নিরাপদ এলাকা’ (ভালচার সেফ জোন) ঘোষণা, ২০১০ সালে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধকরণ এবং ২০২১ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে পশুচিকিৎসায় কিটোপ্রোফেন নিষিদ্ধ করার মতো যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে। এসব অর্জনের পাশাপাশি সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজও চলমান রয়েছে।

তিনি বলেন, সুন্দরবনে এই সম্মেলনের আয়োজন করা বিশেষ তাৎপর্য বহন করে। কারণ বিশ্বের বৃহত্তম এই অখণ্ড ম্যানগ্রোভ বনটি মহাবিপন্ন প্রজাতির বাংলা শকুনের (হোয়াইট-রাম্পড ভালচার-জিপস বেঙ্গালেনসিস) বাংলাদেশের অবশিষ্ট দুটি প্রজনন কলোনির একটির আবাসস্থল এবং এটি দেশের দ্বিতীয় ‘শকুন নিরাপদ এলাকা’র কেন্দ্রস্থলে অবস্থিত।

প্রধান বন সংরক্ষক আরও বলেন, দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রতিনিধিরা সমগ্র এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি পর্যালোচনা করবেন, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় করবেন এবং পশুচিকিৎসা ওষুধের নিরাপত্তা, বিষক্রিয়া প্রতিরোধ, শকুনের সংখ্যা বৃদ্ধি ও আন্তঃসীমান্ত সংরক্ষণসহ উদীয়মান চ্যালেঞ্জ ও অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করবেন। যেহেতু শকুন প্রায়ই দেশের সীমানা অতিক্রম করে চলাচল করে, তাই এদের দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সেভ’র বার্ষিক সম্মেলন-২০২৬ এশিয়ার শকুন সংরক্ষণে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিন্ন অগ্রাধিকার নির্ধারণ এবং বিলুপ্তি রোধে সম্মিলিত উদ্যোগ ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ