1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জিরো নৈপুণ্যে রোমাঞ্চকর জয় আর্সেনালের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৮০ Time View

লেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচ দিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২৬তম আসর। এবারের আসরে শুভসূচনা করেছে আর্সেনাল। অলিভিয়ের জিরোর অসাধারণ নৈপুণ্যে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে গানাররা।

ম্যাচের অন্তিমলগ্ন। ৮৫ মিনিট পর্যন্ত দুই দলের স্কোর সমানে সমান (৩-৩)। অনেকে হয়তো ড্র-ই দেখছিলেন। কিন্তু না। অলিভিয়ের জিরো সেটা হতে দেননি। ওই ৮৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আর্সেনাল সমর্থকদের ভাসান জয়ের আনন্দের বন্যায়।

এর আগে ম্যাচটিতে গোলমুখ উন্মোচন করেছিলেন আর্সেনালের লাকাজেত্তি। ২ মিনিটে লেস্টার সিটির জাল কাঁপান তিনি। তিন মিনিটের ব্যবধানে গোল পরিশোধ করেন লেস্টারের ওকাজাকি।

জেমস ভার্ডি বড়সড় এক ধাক্কাই দিয়েছিলেন আর্সেনাল শিবিরে। ২৯ মিনিটে তার করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লেস্টার। আর্সেনাল সমতায় ফেরে প্রথমার্ধেই। বিরতিতে যাওয়ার ঠিক আগে লেস্টারের জালে বল জড়ান দানি ওয়েলব্যাক।

ম্যাচটিতে রোমাঞ্চ আরও বাড়িয়ে দেন ওই ভার্ডিই। ৫৬ মিনিটে গোল করে লেস্টারকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। আর্সেনালের হয়ে ওই গোলটি শোধ দেন অ্যারন রামসে। ৮৩ মিনিটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফুটবলার (৩-৩)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ