1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ১০৪ Time View

হবিগঞ্জের বাহুবলে মসজিদের কমিটি ও ইমাম পরিবর্তনের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শনিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- মুগকান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কবির আখনঞ্জী (৪৫) ও একই গ্রামের মতিন মিয়া (৫০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি জামে মসজিদের কমিটি গঠন ও ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধ চলছিল। একপক্ষ বর্তমান ইমাম ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায়, অপরপক্ষ ওই ইমামের পক্ষে অবস্থান নেয়।

Bahubal

এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজে সাতকাপন ইউপি চেয়ারম্যান মুগকান্দি গ্রামের আবদাল মিয়া আখঞ্জী গ্রুপের সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মাস্টারের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বাদ জুম্মা উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।

একই জেরে শনিবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে শর্টগানের গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ