1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বৃষ্টি শেষে মুশফিক-তামিমদের প্রস্তুতি ম্যাচ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৯৬ Time View

অবশেষে বৃষ্টি শেষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে মুশফিক একাদশ ও তামিম একাদশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে মুশফিক একাদশ।

চট্টগ্রামের পর ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আরও একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে যাওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ওই ম্যাচে অংশ নেবেন। আগামী ১৭-১৮ আগস্ট অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি।

এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে আগেই বলে রেখেছেন ওই দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর পরই প্রথম টেস্টের দল ঘোষণা করা হবে। তবে কি এই দুটি গা গরমের ম্যাচ শুধুই প্রস্তুতি ম্যাচ নয়? পাশাপাশি ট্রায়ালও? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য তা মানতে নারাজ।

মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে প্রধান নির্বাচক বলেন, ‘না না, ট্রায়াল ম্যাচ হিসেবে অভিহিত করা ঠিক হবে না। আসলে এটা ম্যাচ প্র্যাকটিস হিসেবেই গণ্য করছি আমরা।’

Mushfiqur Rahim

কারণ হিসেবে তিনি বর্ণনা করেন, ‘এক মাসের দীর্ঘ প্রস্তুতিতে সম্ভাব্য সব কিছুই হয়েছে। ফিটনেস ক্যাম্প বা কন্ডিশনিং ট্রেনিং যাই বলা হোক না কেন, সব হয়েছে। শারীরিকভাবে নিজেদের প্রস্তুত করার পর ক্রিকেটাররা ব্যাট ও বলের অনুশীলনও করছে। বাকি ছিল ম্যাচ প্র্যাকাটিস। আশা করছি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আছে সেটা খেলে অনেকটাই ম্যাচ প্র্যাকটিস হয়ে যাবে। এরপর ১৭ ও ১৮ আগস্ট আরও একটি দুদিনের ম্যাচ খেলবে ক্রিকেটাররা।’

মিনহাজুল জানালেন, ওই ম্যাচের পর প্রথম টেস্টের দল ঘোষণা করা হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্যও দল ঘোষণা করা হবে।’ প্রসঙ্গতঃ আগামী ২২ ও ২৩ আগস্ট ওই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রস্তুতি ম্যাচের দল
মুশফিক একাদশ : মুশফিকুর রহীম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, শুভাশিষ রায় ও নাঈম হাসান।

তামিম একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, তানবির হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাকলায়েন সজিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ