1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিএনপির দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৫৯ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীরা ক্ষমতায় বসাবে বিএনপির এমন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।
তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেয়া, বিদেশিরা অথবা আদালত ক্ষমতায় বসাবে এমন দিবাস্বপ্ন যারা দেখছেন, তাদের সেই রঙিন দিবা স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে।’
ওবায়দুল কাদের গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এই ছাত্রী সমাবেশের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কাদের নিয়ে ষড়যন্ত্র করছেন, সে খবর আমরা জানি। আমরা সময় মতো তার জবাব দিব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ