1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

৪,২৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও ট্র্যাক সংগ্রহের চুক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৮৫ Time View

প্রায় ৪ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্পের জন্য রেল কোচ ও রেল ট্র্যাক সংগ্রহে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে রোববার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় রেল কোচ ও রেল ট্র্যাক ছাড়াও রোলিং স্টক, ট্রেন সিমুলেটর, ডিপোর যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ সরবরাহের পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম এবং মেট্রোরেল বাস্তবায়ন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মেট্রোরেলের প্রকল্প পরিচালক ও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার এবং কাওয়াসাকি-মিটসুবিশি কনসোর্টিয়ামের পক্ষে মাকোতা ওগাওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের কোচগুলো হবে আধুনিক ও উচ্চ গুণগতমান সম্পন্ন মরিচাহীন ইস্পাত দ্বারা নির্মিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। কোচের আসনগুলো লম্বালম্বিভাবে সাজানো থাকবে এবং প্রতি ট্রেনে দু’টি হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে অর্থায়নের জন্য তিনি জাপান সরকার এবং জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র নির্বাহি পরিচালক সৈয়দ আহম্মেদসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ