1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ভারতে চিকিৎসা শেষে ফিরলেন আল্লামা শফী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৮২ Time View

ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুফতি জসীম উদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতি নূর আহমদ, মাওলানা শোয়াইব আহমদ, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মুহাম্মদ ইবরাহীম, মাওলানা আবুল হাসেম ও মাওলানা মুনির আহমদ প্রমুখ।

হেফাজত আমির সুস্থ হয়ে দেশে ফিরতে পেরে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান ও মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন।

গত ১৮ মে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আল্লামা শফী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের এনে কয়েকদিন চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ২২ জুলাই থেকে দিল্লির অ্যাপোলো হাসাপাতালে চিকিৎসা নেন।

গত ১ আগস্ট হাসপাতাল থেকে রিলিজ পান শফী। এরপর তিনি দারুল উলুম দেওবন্দ সফরে যান। দেওবন্দ সফর শেষে শনিবার বিকেলে সরাসরি ঢাকায় ফেরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ