1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৫৭ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুস্থ ও উন্নত সংস্কৃতির মধ্যে ছেলে-মেয়েদের বড় করার পাশাপাশি বিজ্ঞান চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, বিজ্ঞান ও সংস্কৃতি দুটোই আমাদের প্রয়োজন।
মন্ত্রী গতকাল রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মিলনায়তনে দৈনিক সমকাল ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) আয়োজিত ৫ম জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতা ২০১৭-এর চুড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলাদেশে শিক্ষায় অগ্রগতির ফলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখন সবক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে। এটা একটি বড় অগ্রগতি।
তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা ভাল মানুষ তৈরি করতে চাই। দেশপ্রেমে উজ্জীবিত নৈতিক মুল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে হবে।
গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিজ্ঞান-লেখক ড. রেজাউর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজিজ বক্তৃতা করেন।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান এবং সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান লাভ করে।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান লাভকারী চারটি দলকে পুরস্কৃত করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় ৬৪টি জেলা থেকে ৫২০ স্কুল বিভিন্ন পর্যায়ে অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ