1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ক্যাম্পে গাদাগাদি করে থাকলেও খুশি হজযাত্রীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৭১ Time View

রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন স্বজনরা। এদের একজন আমিনুল ইসলাম। তার বাবা জহিরুল ইসলামের হজ ফ্লাইট আজ রাত ৮টায়।

‘বাবা যদি হজ করে ফিরে না আসেন, তবে তো এটিই বাবার সঙ্গে বসে শেষ খাওয়া’- হজক্যাম্পে দুপুরের খাবার খেতে খেতে কথাগুলো বলছিলেন আমিনুল।

এখানে কেমন আছেন এমন প্রশ্নের জবাবে হজযাত্রী জহিরুল ইসলাম বলেন, ‘আল্লাহর সন্তষ্টির জন্য পবিত্র হজে যাচ্ছি। আল্লাহ যেভাবে রাখবেন, তাতেই শুকরিয়া।’

hajj

বৃহস্পতিবার সরেজমিনে হজক্যাম্প ঘুরে দেখা যায়, হজযাত্রীদের ভিড়ের কারণে চলাফেরা করাই মুশকিল। তবে হজযাত্রীদের সহায়তায় অনেক প্রতিষ্ঠান এখানে স্বেচ্ছাসেবা দিচ্ছে।

ক্যাম্পের হজযাত্রীদের মালামাল উঠানো-নামানোসহ অন্যান্য কাজে সহযোগিতা করতে নিয়োজিত রয়েছেন আঞ্জুমানে খাদেমুল হজ, বাংলাদেশ পুলিশ, আনসার ও রোভার স্কাউটসের সদস্যরা। বিশেষ করে রোভার স্কাউটস সদস্যরা হজযাত্রীদের নানাভাবে সহযোগিতা করছেন। তাদের আন্তরিক সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা।

তবে জায়গা অল্প হওয়ায় সামান্য জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে হাজার হাজার হজযাত্রীকে। তবে এখানকার ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় খুশি হজযাত্রীরা।

হজযাত্রীদের সেবা দিতে নীলফামারী থেকে আসা স্কাউট সদস্য সিনিয়র রোভারমেট সামিউল জাগো নিউজকে জানান, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবা করতে পারলে মনে আলাদা প্রশান্তি কাজ করে। এবার যেহেতু হজযাত্রীদের আত্মীয়-স্বজনরা ভিতরে থাকতে পারছেন না, তাই তাদের সেই অভাব বুঝতে না দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। হজযাত্রীরাও সেবা পেয়ে সন্তুষ্ট।

hajj

সিরাজগঞ্জ থেকে আসা হজযাত্রী মিনতাছার আলী বলেন, ‘আমার মতো অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আন্তরিকতার সঙ্গে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে যুবক ছেলেরা।’

বাংলাদেশ থেকে এ বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন; যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৯০ জন এবং অবশিষ্ট ৫৯ হাজার ৫০৯ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

এ বছর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে হজযাত্রীদের ইকোনমি ক্লাসে বিমান ভাড়া ১ হাজার ৪৭৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

গত ২৪ জুলাই সকালে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ