1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

ইরান রাশিয়া উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ভোট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৮৯ Time View

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এবারের এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে রাশিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সম্পৃক্ততায় জড়িত ছিলেন তারা।

এর ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই আশাবাদও এখন হুমকির মুখে পড়েছে।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই বিলে প্রেসিডেন্ট ট্রাম্প ভেটো দেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।

নিষেধাজ্ঞা বিল বলে ডাকা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন মোট ৪১৯ জন সদস্য। রাশিয়ার পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার উপরেও নিষেধাজ্ঞা দিতে ভোট দিয়েছেন হাউজ অব রেপ্রেজেন্টেটিভের সদস্যরা।

এই বিলটি সিনেটে পাশ হলে ট্রাম্পের জন্য তা যথেষ্ট মাথাব্যথার কারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কারণ বিলটিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ভেটো দেবার ক্ষমতা রাখেন।

তিনি যদি ভেটো দেন তাহলে, রাশিয়ার অতি সমর্থক হিসেবে তার বিরুদ্ধে মার্কিন জনতার যে সন্দেহ ও অভিযোগ রয়েছে সেটি আরো ঘনীভূত হবে। আর যদি তিনি এর পক্ষে থাকেন তাহলে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি হবে। এখন দেখার অপেক্ষা ট্রাম্প কি সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ