1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

আশুগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ১১৪ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ভারতীয় রিভলবার ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করলেও মঙ্গলবার সকালে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম (৪৫) ও নরসিংদী জেলার মেতিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪)।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক দল। অভিযান চলাকালে একটি ভারতীয় রিভলবার ও এক রাউন্ড গুলিসহ তাজুল ও জুয়েলকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ