1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রপ্তানি বাণিজ্যে শুল্ক জটিলতা দূর করতে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সহযোগিতা কামনা বাণিজ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৫৬ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পণ্য রপ্তানীতে উন্নত দেশসমূহের শুল্ক জটিলতাজনিত বাধা দূর করতে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সহযোগিতা কামনা করেছেন।
বাণিজ্যমন্ত্রীর সাথে গতকাল মন্ত্রণালয়ের অফিস কক্ষে সফররত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল কোনিও মিকুরিয়া দেখা করতে এলে তিনি এ সহযোগিতা চান।
তোফায়েল আহমেদ বলেন, উন্নত দেশগুলোতে শুল্ক জটিলতা দূর করা হলে বাংলাদেশের পণ্য রপ্তানি আরো বাড়বে। শুল্ক জটিলতার কারনে বাংলাদেশের রপ্তানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্থ হচ্ছে।
তিনি বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক উন্নতবিশ্বের দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করার কথা, কিন্তু অনেক উন্নত দেশ সে সুবিধা দিচ্ছে না। বিভিন্ন ধরনের শুল্ক জটিলতার কারনে রপ্তানি বাধা গ্রস্থ হচ্ছে।
মন্ত্রী বলেন, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন উদ্যোগ নিয়ে শুল্ক ক্ষেত্রে চলমান জটিলতাগুলো দূর করলে উন্নতবিশ্বে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে। বিভিন্ন নামে শুল্ক আরোপের কারনে বিশে^র অনেক দেশে বাংলাদেশী পণ্য রপ্তানি বাধাগ্রস্থ হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। গত অর্থ বছরে বাংলাদেশ ৩৪ দশমিক ৮৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ২০২১ সালে রপ্তানির পরিমান দাড়ারে ৬০ বিলিয়ন মার্কিন ডলার।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্য এবং বাজার সম্প্রসারিত হচ্ছে। অনেক দেশে শুল্ক জটিলতার কারনে পণ্য রপ্তানি করা যাচ্ছে না। বিশেষ করে উচ্চ শুল্কহার, নতুন নতুন নামে শুল্ক আরোপ রপ্তানির জন্য বড় বাধা। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এ ক্ষেত্রে কাজ করতে পারে।
ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল এ সময় বলেন, এ সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর কাস্টমস সমস্যা সমাধানে কাজ করছে। শুল্কায়নের ক্ষেত্রে পরামর্শ, প্রশিক্ষণ ও টেকনিকেল সহায়তা দেয়া হচ্ছে। বিশ^বাণিজ্য সহজিকরনে প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছে ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন। কাস্টমস জটিলতার কারনে যাতে বিশ্ব বাণিজ্য বাধাগ্রস্থ না হয়, সে বিষয়ে কাজ করছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন।
বাণিজ্যসচিব শুভাশীষ বসু, ডব্লিউটিও এর মহাপরিচালক মুনর চৌধুরী, রপ্তানি শাখার অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ