1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

গাজীপুরে হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১০০ Time View

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ব্যবস্থাপকসহ ১১ তরুণ-তরুণী আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার দিবাগত গভীর রাতে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় স্বাগতম গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হোটেল ব্যবস্থাপক নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লোকমান হোসেনে ছেলে বাদল ওরফে দুলাল, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফেরদৌস (২২), ময়মনসিংহ জেলার পাগলা থানার বাইড়হাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন (২৭), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মরণ আলীর ছেলে খাইরুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাওয়া মকন্দপুর গ্রামের সাইফুল ইসলাম (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল হান্নান (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রহিজখালী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে রুবেল মিয়া (২৪), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাচ্চিপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে শফিকুল (৪৮), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পশ্চিমনয়াহাটি গ্রামের ওমর আলীর মেয়ে সাফিয়া (১৮), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে মুন্নী (২৫) ও একই গ্রামের হাঁসি আক্তার (১৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, দীর্ঘদিন যাবৎ ওই আবাসিক হোটেলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই দিবাগত রাতে স্বাগতম নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ