1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

রিভার্স সুইং নিয়ে কাজ করছেন রাব্বি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৮৯ Time View

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বোলিং নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি। এরই মধ্যে বোলিংয়ের ব্যালেন্সেও অনেকখানি উন্নতি করেছেন এই ডানহাতি পেসার। কাজ করছেন রিভার্স সুইং নিয়েও।

আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লাউঞ্জে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাব্বি, ‘এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ চলছে। তাই এখনও পুরো ছন্দে বল করা হয়নি। আমি মূলত যেসব বিষয় জানি, তা নিখুঁতভাবে করার কাজটাই এখন করছি।’

বোলিংয়ে রিভার্স সুইং নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে রিভার্স সুইংটা অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আমি এটা নিয়েই কাজ করতে চাই। যাতে ঠিক জায়গা থেকে রিভার্স সুইংটা করতে পারি।’

নিজের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘যখন খেলা শুরু করি, তখন ব্যাটিংই করতাম। পরে সুযোগের অভাবে করা হয়নি সেভাবে। তবে এখন ব্যাটিং করতে নামলে আত্মবিশ্বাস ফিরে পাই।’

ব্যাটিংয়ে আরও উন্নতি করতে চান নিউজিল্যান্ডে টেস্টে ভালো করা এই বোলার। তিনি মনে করেন, লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে তার ওপর যথেষ্ট ভরসা রাখেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ