1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বার্সা চায় নেইমার ন্যু ক্যাম্পেই থাকুক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৯৪ Time View

হঠাৎ করেই দল বদলের বাজারে বেশ জোরোসোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। বার্সেলোনার নেইমারকে নিয়ে। প্যারিসের ক্লাব পিএসজি তাকে কিনতে চায়। তার রিলিজ ক্লজ পরিশোধ করে হলেও। ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) নেইমারের জন্য খরচ করতে রাজি পিএসজি। এরই মধ্যে আবার নেইমারের পক্ষ থেকে শোনা যাচ্ছে পরস্পর বিরোধী মন্তব্য। একবার তিনি বলছেন, বার্সাতেই সুখে আছেন। আরেকবার নাকি বন্ধুদের জানিয়ে রেখেছেন তিনি বার্সা ছাড়বেন। যাবেন পিএসজিতে।

এমনই তুমুল আলোচনার মধ্যে বার্সার জার্সিতে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে। যেখানে জুভেন্তাস, ম্যানইউ এবং রিয়ালের মুখোমুখি হবে তার দল বার্সা। দল নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়ালেও নতুন আর্নেস্তো ভালভার্দের মাথায় ঘুরপাক খাচ্ছে এখন একটাই চিন্তা। নেইমার। দলের অন্যতম সেরা অস্ত্রকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন নতুন কোচ।

বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর, নেইমার নাকি বার্সায় আর মেসির ছায়ায় খেলতে রাজি নন। এ কারণেই তিন বার্সা ছাড়তে চান। এ নিয়ে তুমুল আলোচনার মধ্যে ভালভার্দে জানিয়ে দিলেন, বার্সা সত্যিকারার্থেই চায় নেইমার ন্যু ক্যাম্পে থাকুক।

নেইমারের পিএসজিতে যাওয়ার বিষয়টিকে তিনি পুরোপুরি গুজব বলেই উড়িয়ে দিলেন। নিউইয়র্কের রেড বুলস এরেনায় দলের অনুশীলন চলাকালে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ভালভার্দে বলেন, ‘এখন সময় গুজবের। আমরা বুঝতে পারছি এই গুজবটা কতটা রটে গেছে। কিন্তু আসল সত্যটা হলো, সে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছে। ভবিষ্যতেও আমরা স্পষ্ট করে চাই, তিনি আমাদের সঙ্গে থাকুক।’

পিএসজিতে যাওয়া না যাওয়া নিয়ে নেইমারের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে ভালভার্দের। তিনি বলেন, ‘নেইমারের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। দলের অন্যদের সঙ্গেও কথা হয়েছে। শুধু এসব বিষয়ই নয়, খেলার ট্যকটিস, স্টাফ রিলেটেড বিষয়েও কথা হয়েছে। তিনি এমন এক খেলোয়াড় যাকে আমরা খুব পছন্দ করি এবং তাকে চাই। শুধু ফুটবল মাঠের বিষয়াদি নিয়েও নয়, ড্রেসিং রুমে সে যেভাবে দলকে উদ্বুদ্ধ করতে পারে, এটার জন্যও আমাদের তাকে প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ