1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে চান পিটারসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৭৬ Time View

ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট এবং ১৩৬টি ওয়ানডে খেলেছিলেন কেভিন পিটারসেন। ২০১৪ সালের পর আর ইংল্যান্ডের জার্সি গায়ে ওঠেনি তার। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও ইংল্যান্ড জাতীয় দলে আর খেলার সুযোগ নেই তার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে দলে নেবে না বলেই জানিয়ে দিয়েছে। সেই কেভিন পিটারসেন এখন চান দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলতে।

কেভিন পিটারসেন ইংল্যান্ডের হয়ে খেললেও তিনি মূলতঃ দক্ষিণ আফ্রিকান। তার জন্ম হয়েছে নাটালে। বয়স ৩৭ পেরিয়ে গেছে। এই বয়সেও অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি ঘোষণা দিলেন, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে খেলতে চান।

২০১৩-১৪ অ্যাশেজ হারের পরই ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন পিটারসেন। ২০১৯ সালের আগে যদি আর ইংল্যান্ড দলে ডাক না পান, তাহলে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার উপর্যুক্ত হয়ে যাবেন।

কাউন্টিতে দারুণ একটি হাফ সেঞ্চুরি করে সারেকে ১০ রানের জয় এনে দেয়ার পর সাংবাদিকদের পিটারসেন বলেন, ‘আপনারা হয়তো আরও দুই বছরের কথা বলবেন। আমি তখন কী করবো? কে জানে কী হবে। তবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য্য ধরে দেখতে হবে।’

দক্ষিণ আফ্রিকায় গিয়ে আগামী দুই বছরে অনেক ক্রিকেট খেলবেন জানিয়ে পিটারসেন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা গিয়ে আগামী ২ বছর আমি অনেক ক্রিকেট খেলবো। এরপর কিছু একটা দেখা যাবে। আমি ব্যাটিং করতে ভালবাসি। যতদিন আমি ভালবাসব, উপভোগ করবো ততদিন ব্যাটিং করে যেতে চাই। যেটা এখন করছি।’

আগামী ২ বছরে কী হবে? জানতে চাইলে পিটারসেন বলেন, ‘এই দুই বছরে আমি কোথায় যাবো, কে জানে। যদি আমি ব্যাটিং উপভোগ করি, তাহলে সবাই দেখবে আমি কোথায় গিয়ে দাঁড়াই। আমি চাই, ভালো একটা জায়গায় যেতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ