1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

যে কোনো মূল্যে নাসিরকে চায় রংপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৮১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা জয়ের লক্ষ্যে বেশ আঁট-ঘাট বেধেই মাঠে নেমেছে রংপুর রাইডার্সের নতুন ফ্রাঞ্চাইজি বসুন্ধরা গ্রুপ। ইতিমধ্যেই তারা সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে তিন বছরের চুক্তি করে নিয়েছে।

চুক্তি করেছে ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, চার্লস জনসন, রবি বোপারা থেকে শুরু করে বেশ কিছু বিদেশি নামি-দামি ক্রিকেটারের সঙ্গে। পুরনো ক্রিকেটারদের মধ্যে ধরে রেখেছে আরাফাত সানি এবং রুবেল হোসেনকেও।

এবার আইকন হিসেবে রংপুর যে কোনো মূল্যে চায় নাসির হোসেনকে। গত আসরে নাসির খেলেছেন চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ঢাকাকে শিরোপা জেতানোর পথে দারুণ অবদান ছিল নাসির হোসেনের। শুধু তাই নয়, সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরম্যান্স করে শিরোপা জিতিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

এ কারণে আগে থেকেই অনুমিত ছিল, আগামী বিপিএলে দারুণ চাহিদা থাকবে নাসির হোসেনের। ঢাকা ডায়নামাইটস নাসিরকে ছেড়ে দেবে নাকি রাখবে সেটা এখনও নিশ্চিত নয়। তার আগেই রংপুর রাইডার্সের নতুন ফ্রাঞ্চাইজি বসুন্ধরা গ্রুপ নজর দিয়েছে নাসির হোসেনের ওপর। গত বছর রংপুরের আইকন হিসেবে খেলেছিল সৌম্য সরকার। এবার তাকে পরিবর্তন করে নাসিরকে নিতে চায় বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইসতিয়াক সাদেক।

যদি নাসির আইকন ক্রিকেটার হিসেবে তালিকায় না আসেন, তাহলে রংপুর কী করবে? জানতে চাইলে ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী বলেন, ‘আমাদের নজর এখন নাসির হোসেনের ওপর। তাকে দলভুক্ত করতে চাই আমরা। এ লক্ষ্যে যে কোনো মূল্যেই হোক তার সঙ্গে আমরা চুক্তি করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ