1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আট বছর নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকান পেসার সোতসোবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১২৫ Time View

এক সময় ওয়ানডে ক্রিকেটে এক নম্বর র্যাঙ্কধারী বোলার ছিলেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে থরথর করে কাঁপতো বিশ্বের তাবৎ ব্যাটসম্যান। সেই লোয়নবো সোতসোবেকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

২০১৫ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট র্যাম স্ল্যাম ক্রিকেটে ফিক্সিং করার দায়ে সোতসোবের বিরুদ্ধে এই শাস্তির ঘোষণা দিয়েছে সিএসএ।

সোতসোবে এ নিয়ে সপ্তম ক্রিকেটার, যাকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অ্যান্টি করাপশন ইউনিট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাকি ছয়জন হলেন গুলাম বদি, আলভিরো পিটারসেন, থামি সোলোকেলি, জিন সায়েমস, পুমেলেলা মাতসিকুই এবং এথি এমবালাতি। এই ছয় জনের বিপক্ষে ২ থেকে ২০ বছর মেয়াদের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছে।

সিএসএর অ্যান্টি করাপশন ইউনিটের বিচারক বার্নার্ড এনগোপির আদালতে সর্বশেষ অভিযুক্ত ক্রিকেটার ছিলেন সোতসোবে। বিচারক রায় ঘোষণার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে সব কার্যক্রম শেষ করা হয়েছে। ২০১৫ সালের নভেম্বরে শুরু হয় ফিক্সিংয়ের তদন্ত। ২০ মাসের তদন্ত শেষে ধীরে ধীরে রায় ঘোষণা করতে শুরু করে স্বাধীন অ্যান্টি করাপশন ইউনিট।

বিচারক বার্নার্ড এনগোপি বলেছেন, ‘তদন্তকারী দল তাদের দীর্ঘ তদন্ত কার্যক্রম শেষ করে এনেছে। আমি সন্তুষ্ট যে সব অপরাধী বিচারের আওতায় আনা হয়েছে। আমরা বিশ্বাস করি এ বিষয়টা ইতিমধ্যেই শেষ করে আনা হয়েছে।’

মোট ১০টি অভিযোগ আনা হয়েছে সোতসোবের নামে। সবগুলোই স্বীকার করে নিয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে, একটি ম্যাচ পাতিয়েছেন তিনি। এছাড়া ফিক্সিং সম্পর্কে তার কাছে যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো তিনি সরবরাহ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ