1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সৈয়দপুরে গোডাউনে অগ্নিকাণ্ড: বিপুল পরিমাণ পাট ভস্মিভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১০০ Time View

নীলফামারীর সৈয়দুপরে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুর পরিমাণ পাট পুড়ে চাই হয়ে গেছে। সোমবার বিকেলে নয়াবাজার এলাকার টাটিয়া জুট প্রেসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সৈয়দপুর, ডোমার, নীলফামারী এবং পার্বতীপুরের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়। মিলের দু’টি গোডাউনে রক্ষিত ৫০ হাজার টন পাট পুড়ে গেছে বলে জানা গেছে। মিলটির মালিক শফিকুল ইসলাম প্রধান।

সৈয়দপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ