1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফরহাদ মজহারকে চোখ বেঁধে মাইক্রোতে তুলে নেয়া হয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৮৮ Time View

পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাত হারানো শরীয়তপুরের সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে এই টাকা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

‘দুটি হাত কেটে ফেলতে হয়েছে সিয়ামের’ শিরোনামে গত ২৪ এপ্রিল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটিসহ আরেকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত মে মাসে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত মাহমুদ। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ অন্তর্র্বতী আদেশ দেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ওই এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবহেলা ঘোষণা করা হবে না এবং সিয়াম খান আহত হওয়ার জন্য কেন দায়ী করা হবে না এবং সিয়াম খানকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

এ জন্য গত ২৯ মে আদালতে সংশ্লিষ্ট কয়েকজনকে হাজির হতে বলা হয়। তারা হলেন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই), জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি, সহকারী মহাব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ও অ্যান্ড এম) নড়িয়া সাব-জোনাল অফিস শরীয়তপুর, সেক্রেটারি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

এরই ধারাবাহিকতায় তারা আদালতে হাজির হন। ৩০ মে শুনানিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইনজীবী আদালতে বলেন, অভ্যন্তরীণ তদন্ত চলছে। ওই চারজন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদনের জানান। ওই দিন আদালত ব্যক্তিগত হাজিরা থেকে তাদের অব্যাহতি দিয়ে ৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। শুনানি নিয়ে আদালত এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। সঙ্গে ছিলেন আবেদনকারী আইনজীবী সিফাত মাহমুদ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন।

পরে সিফাত মাহমুদ বলেন, ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা ৩০ দিনের মধ্য সিয়ামের পরিবারকে দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ