1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ১২৫ Time View

পবিত্র ঈদুল ফিতর ছুটিতে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের বরাবর এ নির্দেশনা দেন।

সার্কুলারে বলা হয়েছে, ছুটিতে সব ব্যাংক বন্ধ থাকবে বলে মানুষ বেশি বেশি এটিএম মেশিন, পস মেশিন এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করবে। এসব লেনদেনে সুবিধার্থে সার্বক্ষণিক এটিএম ও পস নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

কোনো অবস্থাতেই যেন বুথ বন্ধ না হয় এবং প্রতিটি বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থানের কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

এছাড়া পস মেশিন ব্যবহার করে যাতে নির্ধারিত সেবা বা পণ্যমূ্ল্যের বেশি না নেয়া হয় সে বিষয়ে নজর রাখা, এটিএম ও পস মেশিনে লেনদেনের সঙ্গে সঙ্গে এসএমএস প্রদান করা, পস সেবা বন্ধ থাকলে তা নোটিশ দিয়ে আগেই গ্রাহককে জানানো এবং সব লেনদেনের ক্ষেত্রেই কোনো অবস্থাতেই গ্রাহক যেন হয়রানির শিকার না হয় তার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ