1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ১০১ Time View

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শেষ চারের ম্যাচে ভারতের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয় মাশরাফিবাহিনীর। তবে এ ম্যাচে কোন অতিরিক্ত রান না দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ২৬৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে ৪০.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আর এ ম্যাচে বাংলাদেশের আটজন বোলার বোলিং করলেও কোন অতিরিক্ত রান দেয়নি। আর এতেই ওয়ানডে ক্রিকেট নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে এ রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। চলতি বছর স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি দলটি।

আর টেস্ট এ রেকর্ডটি এখনো ভারতের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। আর ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ