1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

মাউন্ট কার্সটেঞ্জে উড়ছে বাংলাদেশের পতাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৭৭ Time View

ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জে উড়ছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের হাত ধরে সেখানে পৌঁছেছে বাংলাদেশের পতাকা।

এই পর্বত জয় করার তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন মুসা ইব্রাহিম নিজেই । ১৩ জুন (মঙ্গলবার) স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে মাউন্ট কার্সটেঞ্জ পর্বতে বাংলাদেশের পতাকা উড়ান মুসা ইব্রাহিম।

এই পর্বত জয় শেষে ফিরতে গিয়ে দুই ভারতীয় সহ-আরোহীকে নিয়ে বেজ ক্যাম্পে আটকা পড়েন মুসা ইব্রাহিম। শনিবার (১৭ জুন) তাদের খাবার শেষ হয়ে যায়।

শনিবার রাতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান ফেসবুকে একটি পোস্ট দিলে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে মুসার আটকে থাকার বিষয়টি জানা যায়। সেখানে মুসার সঙ্গে আটকে ছিলেন আরও দুই সহযোগী পবর্তারোহী। তারা হলেন- ভারতীয় ত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

তাদের উদ্ধারে একটি হেলিকপ্টার রোববার অভিযান চালালেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা যায়নি।

গত ২৯ মে ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে দেশ ছাড়েন মুসা। নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীম মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে যান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সহযোগী দুই আরোহীসহ বেজ ক্যাম্পে আটকা পড়েন। প্রায় পাঁচদিন আটকা থাকায় খাবার সংকটে ভুগতে হয় পুরো টিমকে।

রোববার জাগো নিউজের পক্ষ থেকে মুসার সঙ্গে থাকা সত্যরূপ সিদ্ধান্তের স্যাটেলাইট ডিভাইসে মুসা ইব্রাহীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানিয়েছিলেন, তিনি নিরাপদে আছেন।

আজ সোমবার মুসা ইব্রাহীম ও তার দলকে উদ্ধার করা হয়। সুস্থভাবে ফিরে এসে মুসা সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ