1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বনানী থেকে একসঙ্গে ৩ তরুণ নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১০৬ Time View

গত বছরের ডিসেম্বরে ৫ তরুণ নিখোঁজের পর এবার আরও ৩ তরুণ নিখোঁজ হয়েছে বনানী থেকে। ১ জুন সকালে ও বিকেলে একসঙ্গে এই তিন তরুণ নিখোঁজ হয়েছেন। তারা বনানীর মোস্তফা ম্যানশন ভবনের পৃথক দুটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিখোঁজ তিনজন হচ্ছেন, কামাল হোসেন (২১), ইমাম হোসেন (২৭) ও হাসান মাহমুদ (২৬)। সম্প্রতি তাদের নিখোঁজের বিষয়ে বনানী থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জাগো নিউজকে নিখোঁজ এবং জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিখোঁজ দুইজনের জিডির তদন্ত কর্মকর্তা। তৃতীয়জনের জিডিটি তদন্ত করছেন এসআই বজলুর রহমান।

পৃথক জিডিগুলো থেকে জানা গেছে, নিখোঁজ কামাল নিউ ইস্কাটন এলাকার দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরা হাদিস ডিগ্রি সম্পন্ন করেছেন। ইমাম ও হাসান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। তারা একসঙ্গে বনানীর সি-ব্লকের ৪ নম্বর সড়কের ৬৭/এ, মোস্তফা ম্যানসনের পঞ্চম তলার ইন্টারকম ট্রেড ইন্টারন্যাশনাল ও টেলেক্স লিমিটেড নামে একই মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন।

জিডিগুলোতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ তিন জনের মধ্যে কামাল সকালে এবং ইমাম ও হাসানের সঙ্গে বিকেলে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

তদন্ত সূত্র জানায়, নিখোঁজ তিনজনই ধর্মীয় মানসিকতার ছিল। তারা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে ঘর ছেড়েছে কিনা সেই সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ১ ডিসেম্বর বনানীর মার্কেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর একসঙ্গে সাফায়াত হোসেন, জাইন হোসেন খান (পাভেল), মেহেদি হাওলাদার ও মো. সুজন নামে চার যুবক নিখোঁজ হয়। নিখোঁজের ৪ মাস পর মেহেদী এবং ৬ মাস পর সুজন ঘরে ফিরলেও সাফায়াত ও পাভেলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ডিসেম্বরেই সাঈদ আনোয়ার নামে এক ‘এ লেভেল’ শিক্ষার্থী নিখোঁজ হয়। তারও কোন সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ