1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

সৌদি বাদশার সঙ্গে পাক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ১০৬ Time View

মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটের মধ্যে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সোমবার সৌদি বাদশার সঙ্গে নওয়াজের সাক্ষাতের সময় পাক সেনাবাহিনীর প্রধান (সিওএএস) জেনারেল কামার বাজওয়া উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে জেনারেল বাজওয়া, অর্থমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজকে জেদ্দায় রাজ প্রাসাদে অভ্যর্থনা দেয়া হয়।।

সৌদি আরবের নেতৃত্বে আটটি দেশ কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর সৌদির সঙ্গে পাকিস্তানের শীর্ষ নেতারা সাক্ষাৎ করলেন। একের পর এক রাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও পাকিস্তান মুসলিম বিশ্বের ঐক্য রক্ষার প্রয়োজনের উপর জোর দেয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংলাপেরও আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা কাতারের সঙ্গে আটটি দেশের সম্পর্ক ছিন্নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী দেশগুলোকে সংযত হয়ে সংলাপের মাধ্যমে ভিন্ন মত ঘুচিয়ে নেয়ারও আহ্বান জানান।

গত সপ্তাহে কাতারি আমিরের বার্তা পৌঁছানোর জন্য কাতারের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ যায়। তারা মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানে পাকিস্তানকে ইতিবাচক ভূমিকা নেয়ারও আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর সম্প্রতি কাতারে ২০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হচ্ছে বলে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা বলে দাবি করেছে। অবশ্য কাতারের র্শীষ পর্যায়ের কারও সফরের তথ্যও অস্বীকার করেছে পররাষ্ট্র দফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ