1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৬৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোম যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের (বিজি-০০১) ফ্লাইটটি স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে ফোনে বাসসকে এ তথ্য জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি শেষে শেখ হাসিনা আগামীকাল বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
বাংলাদেশের কোন সরকার প্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এটি হবে প্রথম দ্বিপক্ষীয় সফর।
শেখ হাসিনা ১৫ জুন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ এন্ড এম’-এর সিইও কার্ল-যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
তিনদিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ